1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯০ বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘সারার সংসার’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার দক্ষ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি আসন্ন ঈদুল আজহায় সড়ক পথে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বৃদ্ধি সিলেট টেস্টে চালকের আসনে বাংলাদেশ, পাকিস্তান অলআউট ২৩২ রানে ২০২৬ বিশ্বকাপে ফুটবলারদের কৌশল বিশ্লেষণে ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে নদীভাঙন রোধে আগামী অর্থবছরে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস সাড়ে পাঁচ ঘণ্টা পর নীলফামারী-সৈয়দপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাতজনের যুক্তিতর্ক শুনানি ১৪ জুন গণমাধ্যম সংস্কারে স্বাধীন ও গ্রহণযোগ্য কমিশন গঠনের ওপর তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ

বিশ্বকাপের টিকিট অনলাইনে কাটবেন যেভাবে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার দেখা হয়েছে

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের মোট ১০টি শহরে চলবে বৈশ্বিক এই ক্রিকেটযজ্ঞ। যেহেতু প্রতিবেশী দেশ ভারতে বসছে বিশ্বকাপের আসর, আর তাই মাঠে বসে খেলা দেখার সুযোগ মিস করতে চায় না এদেশের ক্রিকেটপ্রেমীরাও।

বাংলাদেশি সমর্থকদের জন্য সুখবর হচ্ছে, আসন্ন টুর্নামেন্টটির ম্যাচগুলোর টিকিট অনলাইনেই কেনার সুযোগ থাকছে। ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বুকিং-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।

এবারের বিশ্বকাপকে সামনে রেখে অনলাইনে কিছুটা ভিন্ন প্রক্রিয়ায় টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ও আয়োজক বিসিসিআই। বিশ্বকাপের টিকিট পেতে হলে প্রথমে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যারা অফিসিয়াল সাইটে নথিভুক্ত করবেন, তারাই অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনতে পারবেন। বিশ্বকাপ টিকিটের রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে

জানা গেছে, ৭ দফায় ক্রয় করা যাবে বিশ্বকাপের টিকিট। তবে কোন ম্যাচের টিকিট কোন দিন পাওয়া যাবে তা আগেই জানিয়ে দিয়েছে আইসিসি। ভারত ছাড়া অন্যান্য দেশের ওয়ার্ম আপ ম্যাচ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট বিক্রি হবে ২৫ আগস্ট। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রির জন্য নির্ধারিত হয়েছে ১৫ সেপ্টেম্বর। ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ, এই টিকিটগুলো ৫ দিনে বিক্রি করা হবে।

ম্যাচের টিকিট অনলাইনে বুক করা গেলেও খেলা দেখতে যাওয়ার আগে স্টেডিয়ামের বুথ থেকে কাগজে ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, বিশ্বকাপে থাকছে না ই-টিকিট। ফিজিক্যাল টিকিট কাটা বাধ্যতামূলক। ৭-৮টি কেন্দ্র থেকে এই ফিজিক্যাল টিকিট পাওয়া যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026