1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় শুরু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ পাস আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না : রুমিন ফারহানা দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণকাজে ইন্টারনেট গতি ধীর হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী: বিসিবি কার্যক্রমে কোনো ব্যক্তিগত প্রভাব নেই, আহ্বায়ক কমিটি গঠন সরকারির উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থান: সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ পাস দেশে ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন সূচনায়: খলিলুর রহমানের নয়াদিল্লি সফর পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালুর নিবন্ধন কার্যক্রম শুরু হাম নিয়ন্ত্রণে ২০ এপ্রিল থেকে জাতীয় টিকাদান কার্যক্রম শুরু

মালয়েশিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১০

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

 

 

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি ছোট বিমান সড়কে বিধ্বস্ত হয়ে দশজন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে রাস্তায় পুড়ে যাওয়া বিমান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএম) নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়া প্রাইভেট বিমানটি। সেখানে ছয় যাত্রী এবং দুইজন ফ্লাইট ক্রুসহ মোট ৮ জন আরোহী ছিলেন। বিমানের আরোহীদের অবস্থা এখনও জানা যায়নি।

প্রাইভেট বিমানটি প্রাথমিকভাবে সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে ২টা ৪৭ মিনিটে যোগাযোগ করেছিল এবং ২টা ২৮ মিনিটে অবতরণের অনুমতি দিয়েছিল।

কিন্তু দুপুর ২টা ৫১ মিনিটে সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া দেখতে পায়। কুয়ালালামপুর অ্যারোনটিক্যাল রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (কেএল এআরসিসি) অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিমানটি লাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ২টা ৮ মিনিটে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দর এর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল।

নিউ স্ট্রেইটস টাইমস বলছে, দুর্ঘটনাকবলিত বিমানটি স্থানীয় বেসরকারি চার্টার কোম্পানির পরিচালিত বিচক্র্যাফট প্রিমিয়ার-১ বলে মনে করা হচ্ছে।

সূত্র: সিএনএ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026