1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অবকাঠামো ও জমি সংকট নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক

নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্ধারিত সময়ে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নিবন্ধিত সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপ-সচিব মো. মনির হোসেনের সই করা পৃথক চিঠিতে দলগুলোকে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, ব্যয় বিবরণী দাখিল না করার অপরাধে কেন তাদের জরিমানা করাসহ হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নোটিশপ্রাপ্ত অন্য রাজনৈতিক দলগুলো হলো—বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল। উল্লিখিত দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছিল।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের ব্যয়ের নিরীক্ষিত বিবরণী নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে এই দলগুলো হিসাব জমা দিতে ব্যর্থ হলে, ইসি গত ১৬ মার্চ প্রথম দফায় চিঠি দিয়ে ১৩ মে পর্যন্ত সময় বর্ধিত করে। পরবর্তীতে দলগুলো পুনরায় ব্যর্থ হলে ১৯ মে একটি সতর্কীকরণ নোটিশের মাধ্যমে সর্বশেষ ১৩ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে দুই দফা সময় বাড়ানোর পরও দলগুলো ব্যয়ের বিবরণী জমা দেয়নি।

আরপিও’র ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নিবন্ধিত দল নির্ধারিত সময়ে ব্যয়ের বিবরণী জমা দিতে ব্যর্থ হলে কমিশন অনধিক ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে সময় বাড়িয়ে দিতে পারে। তবে বারবার নির্দেশ অমান্য করলে এবং চূড়ান্তভাবে হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের আইনি বিধান রয়েছে।

কমিশনের কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই আরপিওতে এই নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। নোটিশে দলগুলোকে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। দলগুলোর জবাব সন্তোষজনক না হলে আইনি প্রক্রিয়া অনুযায়ী আর্থিক জরিমানা এবং পরবর্তী সময়ে নিবন্ধন বাতিলের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026