1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বৈশ্বিক ভূমিকম্পের সতর্কবার্তায় মোবাইল প্রযুক্তির ভূমিকা ও কার্যকারিতা বৃদ্ধি ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, ব্যাপক ক্ষয়ক্ষতি নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় সাত রাজনৈতিক দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর বেইজিংয়ে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমডালা খাল চীনের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, তারেক রহমানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা ও নেতার ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভের ডাক ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

যুক্তরাষ্ট্রের দাবানলে নিহত বেড়ে ১০৬

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১২৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১০৬ জন হয়েছে। আগুনে মৃতদেহগুলো এতটাই পুড়ে গেছে যে সেগুলো সনাক্ত করা যাচ্ছে না। পরিচয় বের করতে তাই করা হচ্ছে ডিএনএ পরীক্ষা।

 

হাওয়াইর গভর্নর নিজেও নিহতদের পরিচয় বের করাকে ‘কঠিন’ বলে মন্তব্য করেছেন। নিখোঁজ স্বজনদের পরিনতি জানতে সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হাওয়াইর মাউই দ্বীপের বাসিন্দারা।

মঙ্গলবার প্রথমবারের মত আগুনে নিহত দুইজনের নাম প্রকাশ করা হয় বলে জানায় বিবিসি। তারা হলেন ৭৪ বছরের রবার্ট ডিকম্যান এবং ৭৯ বছরের বাডি জ্যানটক। কর্তৃপক্ষ আরো তিনজনের পরিচয়ও সনাক্ত করতে পেরেছে। কিন্তু পরিবারকে খবর না দেওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না।

 

এদিকে এখনও প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে মরদেহ। ১৮৫ অনুসন্ধানকারী মরদেহের সন্ধান করছেন। তাদের সঙ্গে আছে ২০টি কুকুর।

চলমান এই দাবানল এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সব থেকে প্রাণঘাতী দুর্যোগের রেকর্ড করেছে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এমন ভয়াবহতা দেখেনি দেশটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026