1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশে ফিরেছেন ১১৪১৮ হাজি, আজ শেষ ফ্লাইট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৭১ বার দেখা হয়েছে

চলতি বছর পবিত্র হজ পালন শেষে ৩০৯টি ফিরতি হজ ফ্লাইটে এক লাখ ১৪ হাজার ১৮ জন হাজি দেশে ফিরেছেন। আর মারা গেছেন ১১৯ জন হাজি।

 

আজ বুধবার শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। আজকের মধ্যে বাকি হজযাত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার হজ কার্যালয়ের এক বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪৭টি বিমানে এসব হজযাত্রীরা দেশে ফিরেছেন। গত ২৭ জুন অনুষ্ঠিত পবিত্র হজ পালন শেষে গত ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেন।

চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

হজ কার্যালয়ের বুলেটিনে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসাকেন্দ্র থেকে এ পর্যন্ত ৮৬ হাজার নয় শ’জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

চলতি বছর ২৭ জন নারীসহ ১১৯ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় দু’জন, মিনায় নয়জন, আরাফায় দু’জন ও মুজদালিফায় একজনের মৃত্যু হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026