1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

প্রায় ২৫০০ বাংলাদেশি চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

গত ১ বছরে ২ হাজার ৪৬৩ জন বাংলাদেশি চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিটি কোম্পানি গ্রুপ আইবির থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম।

প্ল্যাটফর্মটির তথ্যানুসারে, গত ১ বছরে বিশ্বব্যাপী ১ লাখ ১ হাজার ১৩৪টি অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। শুধু ২০২৩ সালের মে মাসেই ২৬ হাজার ৮০২টি অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের তালিকার শীর্ষে রয়েছে এশিয়া-প্যাসিফিক অঞ্চল। সেখানে হ্যাকাররা ৪০ হাজার ৯৯৯টি অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে। এদিক থেকে প্রথমেই আছে ভারতের নাম। দেশটিতে ১২ হাজার ৬৩২টি অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে।

অন্যদিকে, ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁসের দিক থেকে বাংলাদেশ দশম স্থানে রয়েছে। অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ব্যবহারকারীদের নিয়মিত তাদের পাসওয়ার্ড আপডেট করা উচিত এবং প্ল্যাটফর্মে টু-ফ্যাক্ট অথেন্টিকেশন চালু করা উচিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026