1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে ট্রফি নিল না ভারত বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো দালালের খপ্পরে না পড়ে বৈধ পথে বিদেশ যেতে হবে: ডিসি ঝালকাঠি জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাচ্ছেন ২০ লাখ টাকা ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয়

মেটার নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে
প্রযুক্তি প্রতিবেদক
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তাদের গবেষণাগারে তৈরি ৩০ মিলিয়ন প্যারামিটার বিশিষ্ট নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘মিউজ গ্লিমার’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। লোকাল এজেন্ট ওয়ার্কফ্লো পরিচালনা এবং ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করার লক্ষে মডেলটির ডিজাইন সম্পন্ন করা হয়েছে। মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবসের তৈরি এই সর্বাধুনিক মডেলের ওয়েট ওপেন সোর্স ‘অ্যাপাচি ২.০’ লাইসেন্সের অধীনে প্রকাশ করা হয়েছে।
মেটা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন এই মডেলটি যেকোনো কনজ্যুমার জিপিইউযুক্ত ম্যাক বা সাধারণ কম্পিউটারে সফলভাবে চালানো সম্ভব। তবে ফুল প্রিসিশন বা পূর্ণ নির্ভুলতা মোডে মিউজ গ্লিমার পরিচালনা করতে হলে সিস্টেমে ৫৫ গিগাবাইটের বেশি মেমোরির প্রয়োজন হবে। মডেলটির মূল লক্ষ্য হলো ক্লাউড অবকাঠামো ও ইন্টারনেট সংযোগের ওপর এআই খাতের দীর্ঘদিনের নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় ডিভাইসেই উন্নত সেবা নিশ্চিত করা।
মিউজ গ্লিমার মূলত স্বয়ংক্রিয় বা এজেন্টিক কার্যসম্পাদন, বহুধাপ বিশিষ্ট যুক্তিনির্ভর কাজ তথা মাল্টি-স্টেপ রিজনিং এবং মাল্টি-মডেল ইনপুট ও ডেটা বিশ্লেষণের মতো জটিল প্রক্রিয়াগুলো নিখুঁতভাবে সম্পন্ন করতে সক্ষম। স্থানীয় পর্যায়ে কোডিং করা, ফাংশন কলিং এবং ‘এলএলএম-অ্যাজ-এ-জাজ’ মূল্যায়নের মতো কারিগরি কার্যক্রমে মডেলটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে। মেটার দাবি, সমসাময়িক সমমানের শীর্ষস্থানীয় অন্যান্য এআই মডেলের তুলনায় গুরুত্বপূর্ণ এজেন্টিক ব্যবহারিক ক্ষেত্র ও বিভিন্ন মানদণ্ডের বেঞ্চমার্কে মিউজ গ্লিমার অধিকতর ভালো ফলাফল প্রদর্শন করেছে।
বর্তমানে হাগিং ফেস প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীরা এই মডেলটির ওয়েট ডাউনলোড করতে পারছেন। এ ছাড়া ভবিষ্যতে অলামা, এলএম স্টুডিও এবং আনস্লথের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলোতেও মডেলটি যুক্ত করা হবে বলে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্থানীয় হার্ডওয়্যারে এ ধরনের শক্তিশালী এআই মডেলের ব্যবহার ডেটা প্রাইভেসি সুরক্ষা এবং ইন্টারনেট সংযোগহীন পরিবেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বহুগুণ বাড়িয়ে দেবে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026