1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

জি-মেইলে দারুণ ফিচার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের চমক দেখছে বিশ্ববাসী। আজকাল এআই প্ল্যাটফরমগুলো মানুষের কাজ অনেক সহজ করে দিচ্ছে। যে কোনো কিছু লেখা, সার্চ করা সিভি তৈরি করা, গল্প লেখা সবকিছুই করে দিচ্ছে এআই। গুগলেও যুক্ত হয়েছে এআই চ্যাটবট বার্ড। এখন থেকে চ্যাটজিপিটির মতোই বার্ডে এ কাজগুলো করতে পারবেন। এমনকি জি-মেইল নিজেই আপনাকে আপনার প্রয়োজনমতো মেইল লিখে দেবে এআইয়ের মাধ্যমে। এরই মধ্যে গুগল নিজেদের প্ল্যাটফরমে এআই পাওয়ার্ড একাধিক ফিচার যোগ করেছে। তার মধ্যে অন্যতম হলো ‘হেল্প মি রাইট’। এ জরুরি ফিচারের মাধ্যমে জি-মেইল নিজে থেকেই আপনার জন্য একটা ই-মেইল লিখে দেবে।

এ ছাড়া এখন ডক্স, ফটোসসহ গুগলের একাধিক পরিসেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে জরুরি বৈশিষ্ট্যটি হলো এ ‘হেল্প মি রাইট’। ই-মেইল কম্পোজ ছাড়াও আরও অনেক কাজ করে দেবে ফিচারটি। চলুন দেখে নেওয়া যাক ফিচারটি কীভাবে ব্যবহার করবেন-

>> প্রথমেই আপনার জি-মেইল অ্যাকাউন্টটি খুলে কম্পোজ অপশনে ক্লিক করুন।
>> কম্পোজ উইন্ডোর নিচে দেখতে পাবেন ‘হেল্প মি রাইট’ বাটনটি। সেখানে ক্লিক করুন।

>> আপনি ই-মেইলকে দিয়ে কী লেখাতে চান সে বিষয়ে প্রম্পট বক্সে ছোট করে একটা বর্ণনা লিখে দিন। যেমন ধরুন-আপনি টাইপ করে লিখতে পারেন, ‘ছুটির দরখাস্তের আবেদন জানিয়ে আমার জন্য একটা ই-মেইল লিখুন’ অথবা ‘একটি ইভেন্টে যোগ দিতে না পারার বিষয়ে মেইল পাঠান’ ইত্যাদি একাধিক জরুরি বিষয়।

>> ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করুন এবং জি-মেইল আপনার ই-মেইলের জন্য একটি ড্রাফট জেনারেট করবে। আপনি সেই ড্রাফট এডিট করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে।

>> জি-মেইল দ্বারা স্বরচিত ই-মেইল যদি আপনার পছন্দ হয়, তাহলে ‘ইনসার্ট’ অপশনে ক্লিক করুন।

>> সব কাজ হয়ে গেলেই ‘সেন্ড’ অপশনে ক্লিক করুন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026