1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আয়ু ফুরাচ্ছে উইন্ডোজ ১০ এর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর নির্মাতা বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসেই আয়ু শেষ হচ্ছে উইন্ডোজ ১০-এর। প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ১৪ অক্টোবরই উইন্ডোজ ১০-এর শেষ দিন। বর্তমানে এ অপারেটিং সিস্টেমের যে ২২এইচ২ ভার্সন রয়েছে সেটিই থাকবে সর্বশেষ আপডেট হিসেবে।

এরপর আর কোনো আপডেট আসবে না। আয়ু ফুরিয়ে গেলেও চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ, আপডেট না এলেও উইন্ডোজ ১০-এর বাকি সব এডিশন থাকবে সচল। যেসব ব্যবহারকারীর কম্পিউটার উইন্ডোজ ১১ সমর্থন করে না সেগুলোতে উইন্ডোজ ১০ চলতে থাকবে। পাশাপাশি বর্তমানে যে ‘লং টার্ম সার্ভিসিং চ্যানেল রিলিজ’ হয়, তাও হতে থাকবে। ওই নির্দিষ্ট তারিখের পরও চলবে আপডেট গ্রহণ।

যাতে সিস্টেম তার নিজস্ব জীবনচক্র চালিয়ে নিতে পারে। উইন্ডোজ ১০ যদি থেমে যায় তাহলে ভবিষ্যতে কী হতে পারে তা নিয়ে রয়েছে প্রশ্ন অনেকের। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ব্যবহারকারীরা এ পরিস্থিতিতে উইন্ডোজ ১১-এর দিকে যেতে পারেন। ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ১১ আগের ভার্সনের চেয়ে অনেক বেশি আপডেট হবে।
মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১। বর্তমান এ উইন্ডোজটি ২০২১ সালে বাজারে এসেছিল। তারপরের বছরের মে মাসেই সব ডিভাইসের মধ্যে তা ঢুকে যায়। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১১-এর লং টার্ম সাপোর্ট এডিশন বাজারে আসবে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে। এ ছাড়া উইন্ডোজের অন্যান্য অপারেটিং সিস্টেম ভার্সনের মতো উইন্ডোজ ১১ চলবে প্রায় পাঁচ বছর।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026