1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত সরকারের হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েলি সেনা: প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি পালন করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর মামলার রায় আজ ডাও জোন্সে যুক্ত হলো অ্যালফাবেট, সূচকে বাড়ছে প্রযুক্তির আধিপত্য তীব্র তাপপ্রবাহের কবলে উত্তর আমেরিকা: বিশ্বকাপের নকআউট পর্বে বড় চ্যালেঞ্জ টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

মার্কিন ভিসা নীতি সুযোগ ও ঝুঁকি দুটোই দেখছে বিএনপি বিএনপির নেতারা মনে করেন, তাঁদের আন্দোলনের পটভূমিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

অবাধ ও সুষ্ঠু নির্বাচনপ্রক্রিয়া নিশ্চিত করতে নতুন মার্কিন ভিসা নীতি বিএনপির জন্য সুযোগ সৃষ্টি করেছে বলে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করেন। তবে তাঁদের এমন মূল্যায়নও রয়েছে, ভিসা নীতিতে কিছু অস্পষ্টতা থাকায় বিষয়টিতে কিছু ঝুঁকিও রয়েছে। এটি পরে দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। তাই দুশ্চিন্তা ও ঝুঁকি এড়িয়ে ভিসা নীতির সুযোগ কতটা কাজে লাগানো যায়, সে বিষয়ে দলের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।

বিএনপির নেতাদের মধ্যে এমন আলোচনাও রয়েছে, তাঁদের দীর্ঘ আন্দোলনের পটভূমিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে ভিসা নীতি ঘোষণা করেছে। ফলে পুরো বিষয়টিকে তাঁরা ইতিবাচক হিসেবেই দেখতে চান।

বিএনপির নেতারা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে তাঁদের দাবির যৌক্তিকতা শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে। এমন পরিস্থিতিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারবেন, সেই আলোচনা চলছে।

আরও পড়ুন

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

সরকার নির্বাচনী ব্যবস্থাসহ সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের এই বিধিনিষেধ এসেছে। এটি দেশের জন্য মর্যাদার নয়।

মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব

যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতিতে এটিও বলেছে, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার ক্ষেত্রে যারাই বাধা সৃষ্টি করবে, তারাই এর আওতায় পড়বে। বিএনপির নেতাদের মধ্যে এমন আলোচনাও রয়েছে, আন্দোলনের কর্মসূচি শান্তিপূর্ণ না থাকলে বা কোনো সহিংসতা হলে তা নির্বাচনের বাধা সৃষ্টির উপাদান হিসেবে গণ্য করতে পারে যুক্তরাষ্ট্র। আবার নির্বাচন প্রতিহত করার বিষয় এলেও বিধিনিষেধের আওতায় পড়ার ঝুঁকি তৈরি হবে। মূলত এখানেই বিএনপির দুশ্চিন্তা এবং এই প্রেক্ষাপটকেই ঝুঁকি হিসেবে বর্ণনা করেছেন দলটির নেতাদের অনেকে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026