1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত সরকারের হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েলি সেনা: প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি পালন করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর মামলার রায় আজ ডাও জোন্সে যুক্ত হলো অ্যালফাবেট, সূচকে বাড়ছে প্রযুক্তির আধিপত্য তীব্র তাপপ্রবাহের কবলে উত্তর আমেরিকা: বিশ্বকাপের নকআউট পর্বে বড় চ্যালেঞ্জ টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

নেদারল্যান্ডসে বিক্ষোভকালে ১৫শরও বেশি পরিবেশ কর্মী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

নেদারল্যান্ডসে শনিবার বিক্ষোভকালে এক্সটিংশান রিবিলিয়ন জলবায়ু গ্রুপের ১৫শরও বেশি পরিবেশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ডাচ পুলিশ এ কথা জানিয়েছে।
জীবাশ্ম জ¦ালানিতে ডাচ সরকারের ভুর্তুকির প্রতিবাদে অ্যাক্টিভিস্টরা প্রধান সড়কের মোটর সেকশন বন্ধ করে দেয়। এ সময়ে পুলিশ জলকামান ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ এবং ১৫৭৯ কর্মীকে আটক করে।
এদের মধ্যে ভাঙচুরের অভিযোগে ৪০ জনের বিরুদ্ধে মামলা করা হবে।
এক্সটিংশান রিবিলিয়ন জানিয়েছে, বিক্ষোভে প্রায় সাত হাজার লোক অংশ নেয়।
দ্য হেগে পার্লামেন্ট ও মন্ত্রণালয়ের প্রধান ভবনসমূহের কাছের এই মোটরওয়ে সেকশনে এক্সটিংশান রিবিলিয়ন এই নিয়ে সপ্তমবারের মতো অবরোধ কর্মসূচি পালন করে। কিন্তু এবারই এতো বেশি সংখ্যক কর্মীকে আটক করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেয়া অ্যন ক্যারেভার্স(৩১) বলেছেন, জলবায়ু সংকটের কারনটি অজানা নয়, আমরা জানি। তবুও সরকার এতে ভর্তুকি দিচ্ছে। এটি বন্ধ হওয়ার দরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026