1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত সরকারের হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েলি সেনা: প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭১৯, ব্যাপক ক্ষয়ক্ষতি প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা করলেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি পালন করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর মামলার রায় আজ ডাও জোন্সে যুক্ত হলো অ্যালফাবেট, সূচকে বাড়ছে প্রযুক্তির আধিপত্য তীব্র তাপপ্রবাহের কবলে উত্তর আমেরিকা: বিশ্বকাপের নকআউট পর্বে বড় চ্যালেঞ্জ টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

পাল্টে যাচ্ছে রাজনীতির হিসাব-নিকাশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

দেশের রাজনীতিতে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। পরস্পরবিরোধী এ দুই দলের রাজনীতি দুই মেরুর। এ দুই মেরুরই এতদিন ধরে চলে আসা হিসাব-নিকাশ পাল্টে গেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পর। আর সেই পাল্টে যাওয়ার পালে জোর হাওয়া দিয়েছে গাজীপুর সিটি নির্বাচন এবং এর ফল।

নতুন ভিসানীতির ঘোষণায় যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের মার্কিন ভিসা দেওয়া হবে না। এমনকি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ব্যক্তিদের পরিবারের অন্য সদস্যদেরও ভিসা দেওয়া হবে না। এ ঘোষণা শুধু রাজনৈতিক দলগুলোকেই প্রভাবিত করেনি, তোলপাড় সৃষ্টি করেছে দেশজুড়ে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান যে প্রশ্নবিদ্ধ, মার্কিন ভিসানীতির ঘোষণা সেই বার্তাই দেয়। অন্যদিকে গাজীপুর সিটি নির্বাচনে নৌকা প্রার্থীর পরাজয়ও ক্ষমতাসীন দলের জন্য আরেকটি বার্তা। পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন করে হিসাব-নিকাশ করতে হচ্ছে আওয়ামী লীগের। অন্যদিকে গত এক বছর ধরে বিএনপির আন্দোলনের প্রধান দফা ছিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ। দলটির ভাষ্য, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল বিএনপির। কিন্তু সর্বশেষ গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় এবং এ নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতায় নতুন করে হিসাব-নিকাশ করতে হচ্ছে বিএনপির।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026