1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু মেক্সিকো ম্যাচের আগে ভ্রমণ ক্লান্তি ও পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না ইকুয়েডর এইচএসসি পরীক্ষা: রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে পপসম্রাজ্ঞী ম্যাডোনার উদ্বেগ চট্টগ্রামে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি বেসরকারি মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত, আবেদনের নির্দেশ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচনের সম্ভাবনা জার্মান ফুটবল কিংবদন্তি ম্যানুয়েল নয়্যারের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ মাদ্রাসাসহ বেতনবঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান হচ্ছে আগামী জুলাইয়ে: শিক্ষামন্ত্রী

ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

ঢাকার ধানমন্ডিতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতা–কর্মীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।

এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করেন। এ ঘটনার আগেই ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনার জন্য পুলিশ ও বিএনপি নেতারা পরস্পরকে দোষারোপ করছেন। বিএনপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা আটকে পুলিশ লাঠিপেটা করলে সংঘর্ষ শুরু হয়। আর পুলিশ বলছে, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে।

সংঘর্ষের সময় বিএনপির ধানমন্ডি থানার সাবেক সভাপতি রবিউল ইসলাম, ওই থানা শাখার সাবেক সদস্যসচিব সৈকতসহ কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে দলটির নেতারা জানিয়েছেন।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ বিকেলে ঢাকার দুই এলাকায় বিএনপির দুটি পদযাত্রার কর্মসূচি ছিল। একটি ছিল ধানমন্ডিতে, অন্যটি গাবতলী এলাকায়। বেলা তিনটায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সড়কে সমাবেশ শেষে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা জিগাতলা, সিটি কলেজ হয়ে ল্যাবএইড হাসপাতাল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা ছিল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026