1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পাঁচ মাসে আড়াই শতাধিক অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার অনলাইন আবেদনের সময়সীমা বেড়েছে ৩১ আগস্ট পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল সংকট নিরসনে সরকারি উদ্যোগ ও ডেটাবেজ তৈরির নির্দেশ ভুয়া তথ্য ও ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঢাকায় নামছে ২০০ বৈদ্যুতিক বাস, অর্ধেক বরাদ্দ নারী যাত্রীদের জন্য এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত রাজস্ব সংস্কারের মাধ্যমে ঋণনির্ভরতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে সমৃদ্ধির অঙ্গীকার অর্থমন্ত্রীর চলতি বছরেই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন, তফসিল আগস্টের শেষে: প্রতিমন্ত্রী শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭ দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

আজ সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শনিবার (১ এপ্রিল) সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই দিন বিএনপি ছাড়াও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো স্ব স্ব উদ্যোগে পৃথক সময়ে এ কর্মসূচি পালন করবে।
শনিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপির যৌথ উদ্যোগে এ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ লেবার পার্টি। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করবে। পল্টন মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করবে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি।

বিকেল ৩টার দিকে কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচি পালন করবে এলডিপি। মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম মতিঝিল নটরডেম কলেজের বিপরীত দিকে গণফোরাম চত্বরে বিকেল ৪ থেকে ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026