1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১১, আটকা ১০

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

সেন্ট্রাল কলম্বিয়ার একটি কয়লাখনিতে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন মারা গেছে এবং আরো ১০ জন আটকা পড়েছে। কুন্দিনামার্কা বিভাগের গভর্নর বুধবার এ তথ্য জানিয়েছেন।

গভর্নর নিকোলাস গার্সিয়া ব্লু রেডিওকে বলেছেন, খনিতে কর্মরত শ্রমিকের যন্ত্রের স্ফুলিঙ্গের কারণে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সুতাতাউসার পৌরসভায় দুর্ঘটনাটি ঘটে।

গার্সিয়া জানিয়েছেন, খনিতে অনুসন্ধানে শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। খনি শ্রমিকরা মাটির দুই হাজার ৯৫০ ফুট নিচে আটকা পড়ায় উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

গভর্নর বলেন, প্রতিটি মিনিট পার হওয়ার অর্থ অক্সিজেন কমে যাচ্ছে।

তেল এবং কয়লা কলম্বিয়ার প্রধান রপ্তানি পণ্য। সেখানে প্রায়ই খনিতে দুর্ঘটনা ঘটে। আগস্টে কেন্দ্রীয় কুন্দিনামার্কা বিভাগের একটি ধসে পড়া অবৈধ কয়লাখনি থেকে ৯ খনি শ্রমিককে উদ্ধার করা হয়। ল্যাতিন আমেরিকার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে ২০২১ সালে খনি দুর্ঘটনায় ১৪৮ জন মারা গিয়েছিল।

সূত্র : এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026