1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

র‍্যাবের হাতে ধরা পড়লেন গুপ্তধন পাইয়ে দেওয়া জিনের বাদশা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে কলসিভর্তি সোনাদানা ও গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া জিনের বাদশা ইমরান হোসেনকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। ইমরান হোসেন ওই এলাকার মৃত আক্তার নবাব খানের ছেলে।

জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, একমাস আগে জয়পুরহাট জেলা সদরের সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যক্তি কথিত জিনের বাদশা ইমরান হোসেনের কাছে চিকিৎসা নিতে যায়। একপর্যায়ে ইমরান জিনের মাধ্যমে তার চিকিৎসা দিয়ে রোগ নিরাময় ও অনেক ধনসম্পদ, গুপ্তধন পাইয়ে দেবে বলে আশ্বাস দেয়। শর্ত হিসেবে তাকে ৫ লাখ টাকা অগ্রিম দিতে হবে বলে জানায়।

তিনি আরও জানান, ভুক্তভোগী ইমরানকে ৩ লাখ টাকা দিয়ে গুপ্তধন পাওয়ার পর ২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। টাকা নেওয়ার পর ইমরান হোসেন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে ফোন বন্ধ করে রাখে। পরে ভুক্তভোগী জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সাহায্যে ইমরান হোসেনের অবস্থান শনাক্ত করে। শনিবার অভিযান চালিয়ে তাকে প্রতারণার বিভিন্ন উপকরণসহ আটক করা হয়।

মেজর মোস্তফা জামান বলেন, ইমরান হোসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে বিকাশ, নগদ ও অন্যান্য মাধ্যমে জিনের কলসি ভর্তি সোনাদানা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলে স্বীকার করে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026