1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করবেন যেভাবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

হোয়াটসঅ্যাপে অপরিচিত ফোন নম্বর থেকে চাইলে যেকোনো ব্যক্তিকে কল করা যায়। আর তাই এ সুবিধা কাজে লাগিয়ে প্রয়োজন ছাড়াই অপরিচিত ব্যক্তিদের কল করেন অনেকে। এসব কলের কারণে মাঝেমধ্যেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আর তাই অপরিচিত ব্যক্তিদের কল থেকে মুক্তি দিতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে অপরিচিত ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল এলেও ফোনে রিং বাজবে না। ফলে একাধিকবার চেষ্টার পরও সাড়া না পাওয়ায় অপরিচিত নম্বর থেকে আসা কলের সংখ্যা কমে যাবে।

আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপ

 

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে অপরিচিত ব্যক্তিদের কল নিয়ন্ত্রণ সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে হোয়াটসঅ্যাপ। ওয়েববেটা ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের সেটিংস মেন্যুতে ‘সাইলেন্স আননোন কালারস’ নামের একটি টগল চালু করা হতে পারে। টগলটি চালু করে এ সুবিধা ব্যবহার করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে টগলটি বন্ধও করতে পারবেন।

আরও পড়ুন
উচ্চ রেজল্যুশনে ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে
হোয়াটসঅ্যাপ

অপরিচিত ফোন নম্বর থেকে কল আসার পর ফোনে রিং না বাজলেও পরবর্তী সময়ে তা জানতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। ফলে চাইলে যেকোনো সময় কল করা নম্বরের সঙ্গে যোগাযোগ করা যাবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন
ফোন নম্বর সংরক্ষণ না করে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাবেন যেভাবে
ফোন নম্বর সংরক্ষণ না করেও হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তিকে বার্তা পাঠানো যায়
উল্লেখ্য, বর্তমানে পরিচিত বা অপরিচিত যেকোনো ব্যক্তিকে ব্লক করা যায় ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটিতে। তবে নতুন এ সুবিধা চালু হলে কোনো ব্যক্তিকে ব্লক না করেই তাদের এড়িয়ে চলা যাবে।
সূত্র: এনডিটিভি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026