1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

দুপুরে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২২২ বার দেখা হয়েছে

দুই অধিনায়ক তামিম ইকবাল ও জস বাটলার একসঙ্গে পর্দাটা সরিয়ে দিলেন। উন্মোচন হলো ওয়ানডে সিরিজের ট্রফি। মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ-ইংল্যান্ড ট্রফি। এই ট্রফিটা জয়ের জন্যই আজ থেকে ময়দানি লড়াই শুরু করবে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড।

 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১২টায় শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।

ইংল্যান্ডের গভীরতা কত বেশি সেটি তাদের দলের বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায়। ওয়েলিংটনে কাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ১ রানে দ্বিতীয় টেস্টে হেরেছে ইংল্যান্ড। অন্যদিকে আজ মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। একই সময়ে দুই দেশে দুদল।

এদিকে অনেক দিন পর বাংলাদেশ ইনজুরিমুক্ত একটি দল পাচ্ছে। পুরো শক্তির দল নিয়ে ইংল্যান্ডের মোকাবিলা করবেন স্বাগতিকরা। সাকিব ও তামিমকে নিয়ে বাইরে আলোচনা হলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, মাঠের পারফরম্যান্স স্বাস্থ্যকর হলেই আর অন্য কিছুর দরকার নেই। দুজনই সেই পরীক্ষা দিতে প্রস্তুত। চন্ডিকা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে সেটি দেখার জন্য মুখিয়ে আছেন।

সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে মঙ্গলবার বাংলাদেশ কোচ বলেন, ‘তারা বিশ্বচ্যাম্পিয়ন। তাদের একটি দল টেস্ট খেলছে আরেক দল এখানে। অবিশ্বাস্য তাদের ক্রিকেটারদের গভীরতা। নিজেদের অবস্থান বোঝার জন্য তাদের বিপক্ষে খেলা আসলেই আমাদের জন্য ভালো একটা সুযোগ। এমন কন্ডিশনে ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে।’

২০১৪ সালের পর বাংলাদেশ ঘরের মাঠে একটিমাত্র সিরিজ হেরেছে, সেটা ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সালে ওই সিরিজে বাংলাদেশ হেরেছিল ২-১ এ। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। সবশেষ সিরিজে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষায় নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে ছাড়া লিটন দাসের অধীনে জিতেছিল বাংলাদেশ। ফিট তামিম দলে ফিরেছেন। আছেন সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। ভারতবধের নায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদরা তো রয়েছেনই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026