1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ফটোশপ না জেনেও গুগলের এই টুল দিয়ে করুন দুর্দান্ত ফটো এডিট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

গুগল ফটোজ এবার ইউজারদের জন্য এনেছে দুর্দান্ত আপডেট। এমনিতেই ইউজারদের কাছে দারুণ জনপ্রিয় এই অ্যাপটি। একবার শুধু ব্যাকআপ অন করার অপেক্ষা। তারপর আপনার মোবাইলের সমস্ত ছবিই আপনা আপনিই সেভ হতে থাকবে গুগলের এই অ্যাপটিতে। অর্থাৎ মোবাইল ভারী না করেও আপনি জমিয়ে রাখতে পারবেন সমস্ত ছবি গুগলের এই ভার্চুয়াল স্টোরেজে।

 

শুধু জমিয়ে রাখাই নয়। তার পাশাপাশি আরও অনেক কিছুই করতে পারবেন গুগলের এই অ্যাপটিতে। ছবি এডিট তো করতে পারবেনই। এর পাশাপাশি প্রতিদিন ছবির বিভিন্ন ধরনের কোলাজ তৈরি করে আপনার সামনে স্মৃতির ঝাঁপি খুলে দেবে অ্যাপটি। তবে সম্প্রতি গুগল ফটোজ সাবস্ক্রাইবারদের জন্য আরও একটি দুর্দান্ত ফিচার নিয়ে এসেছে গুগল ফটোজ।

এবার সেখানে ম্যাজিক ইরেজার বলে একটি টুল এনেছে গুগল। এটি মুলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর একটি ফটো এডিটিং ফিচার, যার মাধ্যমে ছবি থেকে অপ্রয়োজনীয় যে কোনও অবজেক্ট মুছে ফেলতে পারেন ইউজারেরা।

ধরুন, সমুদ্রের ধারে দাঁড়িয়ে দারুণ একটি ছবি তুললেন আপনি। ছবিতে সুন্দর লাগছেও আপনাকে। এক কথায় এই ছবি ডিপি না হয়েই যায় না। কিন্তু কখন যেন এর ফাঁকে আপনার ছবিতে ফটো বম্বিং করে চলে গিয়েছেন অন্য এক ব্যক্তি। অর্থাৎ আপনার ডিপি যোগ্য ছবি মুহূর্তে বেকার। তবে সেই সমস্যার এবার সমাধান করে দিতে চলেছে গুগল ফটোজ। এবার ম্যাজিক টুলসের সাহায্যে এক নিমেষে ওই অযাচিত ব্যক্তিকে ছবি থেকে সরিয়ে দিতে পারেন আপনি। তাতে ছবির একচুলও ক্ষতি হবে না, গ্যারান্টি দিচ্ছে গুগল। আর তার জন্য প্রয়োজন হবে না ফটোশপ বা অন্য কোনও অ্যাপের। এর আগে পিক্সল ৭ ও পিক্সেল ৬ সিরিজের স্মার্টফোনে এই ফিচারটি এনেছিল গুগল। এবার গুগল ফটোজেও যোগ হতে চলেছে নয়া এই ফিচার। এখানেই শেষ নয়, এইচডিআর ভিডিয়ো এফেক্ট ও নিউ কোলাজ স্টাইলের মতো একাধিক ফিচার্স অ্যান্ড্রয়েড ও আইওএস ইউজারদের জন্য আনতে চলেছে গুগল।

এবার থেকে গুগল ওয়ানের সমস্ত সাবস্ক্রাইবার ওই ফিচারের সুবিধা পেতে চলেছেন। তবে যারা পিক্সেল ৫এ এবং তার আগের পিক্সেল মডেলের ইউজার যাঁরা, তারা সকলেই বিনামূল্যে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন, কোনও রকম সাবস্ক্রিপশন ছাড়াই।

আর এই ফিচার ব্যবহার করাও খুব সহজ। ট্যাপিং, সার্ক্লিং বা সামান্য ব্রাশিং মোশনেই যে কোনও অযাচিত অবজেক্ট মুছে ফেলতে পারবেন ইউজার। ভিডিয়ো

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026