1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

টুইটারে ছাঁটাই যেন থামছেই না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

আবারও ৫০ কর্মকর্তাকে চাকরি থেকে ছাঁটাই করলো মাইক্রোভ্লগিং সাইট টুইটার। ধনকুবের ইলন মাস্ক প্রতিষ্ঠানটির মালিকানা গ্রহণের পর এ নিয়ে অষ্টম দফা হলো কাটছাট।

হুটহাট অদ্ভুত কাণ্ড ঘটিয়ে সব সময় আলোচনায় থাকেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। টুইটার কেনা নিয়েও জলঘোলা কম করেননি। গত বছরের অক্টোবরের দিকে অনেক টানা হেঁচড়ার পর ৪৪ বিলিয়ন ডলারে কিনে নেন। দায়িত্ব নেন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও’র।

 

এবারের কর্মী ছাঁটাই টুইটারের একাধিক প্রকৌশলী টিমের ওপরে প্রভাব ফেলেছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ এবং টুইটারের সিস্টেমগুলো চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোও। ফের কর্মী ছাঁটাইয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর ৩ হাজার ৭০০ কর্মীকে চাকুরিচ্যুত করেন। এ দফায় আরও ৫০ জনকে সরিয়ে দেওয়া হলো।

ইলন মাস্ক আগেই ভারতে টুইটারের দুটি অফিস বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে কর্মীদের। মুম্বাই ও দিল্লি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে আগেই। কেবল ব্যাঙ্গালেরুর অফিস খোলা রেখেছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই ও দিল্লিতে ২০০ জন কর্মচারীর মধ্যে ৯০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দায়িত্বরত কর্মীদের চাকরি হারানোর একটা ভীতি কাজ করছে। খবর: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026