1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

এডিট করা যাবে পাঠানো মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৫ বার দেখা হয়েছে

অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা যায়। কিন্তু এতদিন এই সুবিধা পাওয়া যেত না হোয়াটসঅ্যাপে। শোনা যাচ্ছে, এবার অতি প্রয়োজনীয় এই ফিচারটি যুক্ত হতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটিতে।

কোনও ইউজারকে মেসেজ পাঠানোর পর তাতে ভুল চোখে পড়লে সেটি ঠিক করে দেয়ার উপায় থাকে না। টেক্সটটি ডিলিট করে আবার টাইপ করে পাঠাতে হয়। যা বেশ সমস্যার। অফিসিয়াল গ্রুপে মেসেজ করলে রীতিমতো অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় অনেককেই। এবার তাই সমাধান করতে চলেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই আইফোনের বিটা ভার্সানে এই ফিচারটি নজরে পড়েছে। তবে জানা গিয়েছে, iOS-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ইউজাররাও এই সুবিধা পাবেন। যদিও সমস্ত ইউজার কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এবার জেনে নেওয়া যাক, কীভাবে এই ফিচারটি কাজ করবে। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টেক্সট এডিটের জন্য আপনি পাবেন ১৫ মিনিট। ধরুন, আপনি কাউকে মেসেজ পাঠিয়েছেন। ১৫ মিনিটের মধ্যে যদি চোখে পড়ে তাতে কোনও বানান বা তথ্য ভুল আছে, তাহলে তা এডিট করে বদলে দেওয়া যাবে। এক্ষেত্রে যাকে মেসেজটি পাঠাচ্ছেন, তিনি শুধু জানতে পারবেন যে আপনি তা এডিট করেছেন। তবে কী এডিট করেছেন, তা বিস্তারিত দেখাবে না। এখন দেখার, একটি টেক্সটে কতগুলি শব্দ এডিট করার অনুমতি দেয় হোয়াটসঅ্যাপ।

ইতিমধ্যেই তারিখ দিয়ে হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজ খোঁজা থেকে ডু নট ডিসটার্বের মতো বেশ কিছু ফিচার যুক্ত করার কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এবার ইউজাররা মেসেজ এডিটও করতে পারবেন। সূত্র: টেকগ্যাজেট।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026