1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ইইউ’র কড়াকড়িতে পড়তে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

বিভ্রান্তিমূলক কনটেন্টের লাগাম টানাসহ শিশু-কিশোরদের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন বড় সামাজিকযোগাযোগ মাধ্যমগুলোর জন্য কড়া নিয়ম চালু করতে যাচ্ছে। এ ক্ষেত্রে কোনো ত্রুটি হলে তাদের বার্ষিক মুনাফা থেকে জরিমানা গুনতে হবে।

এখন থেকে ফেসবুক, টিকটক, টুইটার, এবং ইনস্টাগ্রামকে ইইউ’র কনটেন্ট মডারেশন আইন মেনে চলতে হবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, বিভ্রান্তিমূলক কনটেন্টের ক্ষেত্রে এখন থেকে কিছু নিয়ম মেনে চলতে হবে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে। এছাড়া শিশুদের নিরাপত্তায় নিতে হবে বাড়তি সতর্কতা।

মোট কতজন ইউরোপীয় অনলাইন প্ল্যাটফর্ম সেবা ব্যবহার করে, তা জানানোর জন্য গতকাল মধ্যরাত পর্যন্ত সময় ছিল। যেসব প্ল্যাটফর্ম ও সার্চ ইঞ্জিনে ৪ কোটি ৫০ লাখের বেশি ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারী রয়েছেন, তাদের ‘ডিজিটাল সার্ভিস অ্যাক্ট’ ডিএসএ’র এই নিয়ম মেনে চলতে হবে। চলতি বছরের গ্রীষ্ম থেকেই এসব নিয়ম মেনে চলতে হবে সামাজিকযোগাযোগ মাধ্যমগুলোকে।

ইউরোপীয় কমিশনের তদন্তে বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তবে কমিশন এই প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক বৈশ্বিক রাজস্বের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026