1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

সেন্টমার্টিন দ্বীপকে মিয়ানমারের অংশ দেখানোয় রাষ্ট্রদূতকে তলব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ২৮১ বার দেখা হয়েছে

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপকে মিয়ানমারের অংশ হিসেবে মানচিত্রে দেখানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উকে শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়।

এক ঘণ্টার বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে রাষ্ট্রদূত অবশ্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তাদের মানচিত্রে সেন্টমার্টিন দ্বীপকে মিয়ানমারের অংশ হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে জানতেই রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। রাষ্ট্রদূতকে তলব করে তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে তিনি (রাষ্ট্রদূত) জানান, ভুলক্রমে এমনটা হয়ে থাকতে পারে। তবে এমন ভুল কীভাবে হলো তা খুঁজে বের করে জানাতে বলা হয়েছে রাষ্ট্রদূতকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026