1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশকে এখন হারানো কঠিন’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৩২ বার দেখা হয়েছে

বাংলাদেশের প্রশংসা করে শেখর ধাওয়ান বলেছেন, পাকিস্তান বড় নাম। কিন্তু কাগজে-কলমে লিখে দিলে তো সেটি হবে না। মাঠে যারা ভালো খেলবে তারাই বড় দল। আর বাংলাদেশ ভালো খেলেই ফাইনালে এসেছে। বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই ভারতীয় ওপেনার।

‘বাংলাদেশকে এখন হারানো কঠিন। অনেকবার তারা নিজেদের প্রমাণ করেছে। সময়ের সঙ্গে তারা অভিজ্ঞ খেলোয়াড় পেয়েছে। তারা খেলা বোঝে। কৌশল বোঝে। চাপের ভেতর কীভাবে খেলতে হয় সেটা জানে। বাংলাদেশকে তারা সহজভাবে নিচ্ছেন না।’

‘ফাইনালে আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। টুর্নামেন্টের প্রতিটি দল শক্তিশালী। অনেকেই ভেবেছিল ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু দারুণ একটি ম্যাচ জিতে তারা এখানে এসেছে। আমরা বাংলাদেশকে সহজভাবে নিতে পারছি না।’

বাংলাদেশ পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছে। শুক্রবার ধাওয়ানদের বিপক্ষে মাঠে নামবে তারা। ২০১৬ সালে এই দলের বিপক্ষেই ৮ উইকেটে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।

ধাওয়ান এবারের এশিয়া কাপে দারুণ ফর্মে রয়েছেন। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরি (১২৭) করার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেন ৪৬ রানের ইনিংস। এরপর বাংলাদেশের বিপক্ষে ৪০ করার পর পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি (১১৪) হাঁকান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026