1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ২ নারীসহ নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৩ বার দেখা হয়েছে

জেলার ক্ষেতলাল উপজেলার মালিগ্রাম নামক স্থানে আজ সোমবার সকালে সিএন্ডজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২নারীসহ ৫ জন নিহত হয়েছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান ,মৃতরা হচ্ছেন সিএন্ডজি চালক আমজাদ হোসেন (৫১), সিএন্ডজি যাত্রী নাফিজ (২৩), সিরাজুল ইসলাম (৬০), শাহনাজ বেগম (৪৫) ও শাহিনুর বেগম (৩৮)। এ দুর্ঘটনায় ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিএন্ডজি যাত্রী লায়লা নাসরিন জাহান লাভলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় মালিগ্রামের ছানোয়ার হোসেন ও আজাদুল ইসলাম জানান, সিএন্ডজি জয়পুরহাট থেকে ক্ষেতলালের দিকে যাওয়ার সময় এবং ট্রাক ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে আসার সময় মুখোমুখি এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান শাহিনুর বেগম ও সিএন্ডজি চালক আমজাদ হোসেন। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরে মারা যান নাফিজ ও সিরাজুল ইসলাম মারা যান এবং গুরতর আহত অবস্থায় শাহনাজ বেগম ও লায়লা নাসরিন জাহান লাভলী কে জেলা আধুনিক হাসপাতালে ভর্তির পর মারা যান শাহনাজ বেগম বলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: শহিদ হোসেন জানান। ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান লাভলী কে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে বলেও জানান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা আধুনিক হাসাপতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বলে জানান, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026