1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

অনলাইন জুয়ার শাস্তি ২ বছরের জেল করার প্রস্তাব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

বিদ্যমান ‘বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭’- এর কয়েকটি ধারা যুযোগপযোগী করার পাশাপাশি স্পষ্টীকরণের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্ম ও ডিভাইসে জুয়াকে শাস্তির আওতায় আনার প্রস্তাব করেছেন নরসিংদীর জেলা প্রশাসক।

 

 

 

ডিসি সম্মেলনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সম্পর্কিত বিষয়াবলিতে এই প্রস্তাব করেন তিনি।

 

 

 

প্রস্তাবের পক্ষে যুক্তিতে বলা হয়, ‘বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭’-এর ৩ ধারায় যেকোনো ঘর, তাঁবু, কক্ষ, প্রাঙ্গণ বা প্রাচীরবেষ্টিত স্থানকে জুয়ার স্থান হিসেবে গণ্য করা হলেও যুগের পরিবর্তনে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ডিভাইসের মাধ্যমে জুয়া খেলা হয়। কিন্তু এটা আইনের আওতাভুক্ত না হওয়ায় শাস্তি দেওয়া সম্ভব হয় না।

 

এছাড়া, আইনের ৩ ধারায় সর্বোচ্চ শাস্তি তিন মাস কারাদণ্ড অথবা ২০০ টাকা অর্থদণ্ড, ৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি এক মাস কারাদণ্ড অথবা ১০০ টাকা অর্থদণ্ড এবং ১১ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি এক মাস কারাদণ্ডসহ ৫০ টাকা অর্থদণ্ড করার বিধান রয়েছে, যা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাবটি বাস্তবায়নের সুপারিশে বলা হয়, আইনের ৩ ধারা সংশোধন করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে জুয়ার স্থান হিসেবে উল্লেখ করা যেতে পারে। আইনের বিভিন্ন ধারায় সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার বিধান করা যেতে পারে।

 

 

 

তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিন ২৬ জানুয়ারি বৃহস্পতিবার জননিরাপত্তা বিভাগ সম্পর্কিত কার্য-অধিবেশনে এই প্রস্তাব আলোচনা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026