1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ডিজিটাল বাংলাদেশ না হলে করোনার সময় সবকিছু স্থবির হয়ে যেতো : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২০৪ বার দেখা হয়েছে

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌‘ডিজিটাল বাংলাদেশ না হলে করোনার সময় কী হতো? সবকিছু স্থবির হয়ে যেতো’।

‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ এর উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা’।

প্রধানমন্ত্রী বলেন, করোনার সময় ভার্চুয়ালি আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। শুরুতে জ্যেষ্ঠ বিচারকরা অনিচ্ছুক ছিলেন। কিন্তু ভার্চুয়ালি পরে আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। এখন বিচারকরা বিদেশে বসেও আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারেন। আমি বিদেশে থাকলেও ভার্চুয়ালি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করি। করোনার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দ্রুতই ভার্চুয়ালি শিক্ষাদান কার্যক্রম শুরু করে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে ছিল। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ও আছে। কোনো প্রযুক্তি থেকে যদি সুবিধা পাওয়া যায় তাহলে আমরা সেটা গ্রহণ করবো না কেন?
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন, ভাষা শেখার অ্যাপ, দৃষ্টিপ্রতিবন্দ্বীদের জন্য টকিং বুক, ৩৩৩ হেল্পলাইন, টেলিমেডিসিনসহ নানা ধরনের সেবা চালু করেছি। নারীরা এখন ঘরে বসে আয় করতে পারছেন। ব্যান্ডউইথের দাম কমানো, ইন্টারনেট সহজলভ্য করার মতো উদ্যোগ নিয়েছি। আমরা স্মার্ট সোসাইটি গড়ে তুলতে চাই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026