1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রচার-প্রচারণাহীন ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, কাল ভোটগ্রহণ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন মানবসম্পদ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে জাইকার সহযোগিতা জোরদারের আহ্বান সরকারের কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি হতাহত: জরুরি সহায়তা নিশ্চিতে উপ-হাইকমিশনের হেল্পলাইন চালু সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার চাকরি বিধি লঙ্ঘনের দায়ে বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, পদাবনতি ৫ জনের রাজধানীতে ডিএমপির অভিযানে মাদক ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪৮৩, মামলা ৫৯টি দুর্বৃত্তদের গুলিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব নিহত শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে গ্রামীণফোনের সাড়ে ২৪ কোটি টাকা জমা রাষ্ট্রপতি নির্বাচনে কোনো আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আওয়ামী লীগের রোডম্যাপ ডিসেম্বর গণভবনে আট সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে

সংগঠনকে গতিশীল করতে তৎপর আওয়ামী লীগ। এ জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ‘রোডম্যাপ’ চূড়ান্ত করা হয়েছে। শোকের মাস শেষ হলে আগামী চার মাসে কী কী করতে হবে তার একটি দিক-নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে গণভবনে আট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এর মধ্যে ডিসেম্বরেই দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ ৩৪ জেলা ও তিন শতাধিক উপজেলার সম্মেলন শেষ করতে বলা হয়েছে। কোন্দল নিরসন ও তৃণমূল নেতা-কর্মীকে চাঙা করতে গণভবনে ডেকে সেপ্টেম্বর-অক্টোবরে ধারাবাহিকভাবে তাদের কথা শুনবেন দলীয় প্রধান। জাতীয় নির্বাচনের আগে করণীয় সম্পর্কে নির্দেশনা দেবেন। দলের সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। গত জাতীয় কাউন্সিলের পর এই প্রথম দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে একান্তে বৈঠক করেন আওয়ামী লীগপ্রধান। তারা হলেন আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল ও সাখাওয়াত হোসেন শফিক। এ ছাড়া প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026