1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

ভরা আদালতে স্ত্রীকে গলা কেটে হত্যা!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

আদালতে চলছিল বিবাহবিচ্ছেদ মামলা। সেই মামলায় হাজিরা দিতে এসেছিলেন চিত্রা। এ সময় আদালত চত্বরেই স্ত্রীর গলা কেটে ফেলেন স্বামী শিবকুমার।

ভাতরের কর্ণাটকের হাসান জেলার হোলেনরসিপুর শহরের আদালত চত্বরে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্ত্রীকে হত্যার পর ওই ব্যক্তি আক্রমণ করতে যান তার শিশু সন্তানটিকে। এসময় আশেপাশের মানুষ ছুটে এসে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হয়।

দেশটির পুলিশ জানায়, সাত বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। কিন্তু বনিবনা না হওয়ায় তারা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। তাদের মধ্যে সমঝোতার জন্য আদালতে ডাকা হয়েছিল। বিচারক এবং আইনজীবীর পরামর্শের পর ওই ব্যক্তি আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে, তিনি তার দুই সন্তানের স্বার্থে নিজেদের মতপার্থক্য ভুলে যাবেন।

সমঝোতায় রাজি হওয়ার পর তার স্ত্রী টয়েলেটে যান। এসময় স্বামী তার পিছন পিছন যায়, হঠাৎ পকেট থেকে ছুরি বের করে স্ত্রীর গলা কেটে ফেলেন। এরপর ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা ধাওয়া করে তাকে ধরে পুলিশে হস্তান্তর করেন।

ওই গৃহবধূকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026