1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

এখন আপনারা-আমরা ৩২ হাজার টাকা বেতন পাই, আগে তিন হাজার পেতেন: মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আগে তো খেতে পায়নি, এখন খেতে পায়। এখন আপনারা-আমরা ৩২ হাজার টাকা বেতন পাই, কিন্তু পরিবার চালাতে কষ্ট হচ্ছে। আগে তো ৩ হাজার টাকা বেতন পেতেন। তখন একটি শাড়িই কিনতে পারতেন না। এখন ইউক্রেনে যুদ্ধের কারণে সারা পৃথিবীর মানুষ কষ্টে আছে। আমাদের ওপরও কিছুটা প্রভাব পড়েছে।’

তিনি বলেন, ‘খবর বেরিয়েছে, মূল্যবৃদ্ধির কারণে যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। অথচ আমরা এখনো এ কথা মনে করতে পারি না যে আমাদের দরিদ্রতার পরিমাণ আগের তুলনায় কিছুটা বেড়ে যেতে পারে।’

মন্ত্রীর প্রশ্ন, ‘আমরা পরিবর্তন হয়েছি, অনেক ভালো আছি-এ কথা বলতে পারব না?’

শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এসব বলেন। ‘জাতির পিতার সাংবিধানিক নির্দেশনা বাস্তবায়নে, স্থানীয় সরকারের শাসন ব্যবস্থা চাই’ শীর্ষক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও রক্তদান কর্মসূচির এই অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ও দেশের অবস্থাকে যদি বিশ্লেষণ করি, তাতে বাংলাদেশের অবস্থা অনেক দেশের চেয়ে ভালো আছে।

দেশ কারও ওপর নির্ভরশীল নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যাদের কাছ থেকে ঋণ নিই, তারা কেউ আমাদের চেহারা দেখে টাকা দেয় না। আমাদের থেকে অনেক সুন্দর দেশ আছে, সবার সুন্দর চেহারা, কিন্তু এক টাকাও তাদের ঋণ দেয় না। তাদের (বহুজাতিক ঋণদানকারী প্রতিষ্ঠান) ডেকেও নেয়া যায় না। আমাদের এখানে ঘুরে, কারণ আমাদের সক্ষমতা আছে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদ হাওলাদার। তিনি বলেন, দেশের যেকোনো অশুভ শক্তিকে প্রতিহত করে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিতে সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা কাজ করবেন।

এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026