1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

মন্টেনেগ্রোতে ১০ জনকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

ইউরোপের দেশ মন্টেনেগ্রোর সেটিঞ্জেতে পারিবারিক বিরোধের জেরে অন্তত দশ জনকে গুলি চালিয়ে হত্যা করেছে এক বন্দুকধারী। কর্মকর্তারা জানিয়েছেন, ওই বন্দুকধারী একাই একই পরিবারের তিন জনকে হত্যার পর পথচারীদের ওপর গুলি চালানো শুরু করে।

প্রসিকিউটর আন্দ্রিজানা ন্যাসটিক সাংবাদিকদের বলেন, হামলাকারীর বাড়িতে অবস্থান করা এক মা এবং তার দুই শিশু নিহত হয়েছেন। এক বেসামরিক গুলি চালিয়ে বন্দুকধারীকে হত্যা করলে হামলা শেষ হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, নিজের বাড়িতে অবস্থান করা একই পরিবারের তিন জনকে হত্যার পর ৩৪ বছর বয়সী হামলাকারী বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং এরপরই একই হান্টিং রাইফেল ব্যবহার করে আরও সাত জনকে গুলি করে গুলি করে হত্যা করেন।

 

মন্টিনিগ্রো পুলিশের পরিচালক জোরান ব্রিদিয়ানিন জানান, শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে ৩৪ বছর বয়সী এক ব্যক্তি একটি শিকারের রাইফেল দিয়ে ৮ ও ১১ বছর বয়সী দুই ভাই-বোনকে গুলি করে হত্যা করে। এবং তাদের মা’কে আহত করেন। পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীরও মৃত্যু হয়।

রাষ্ট্রীয় কৌসুলি আন্দ্রিয়ানা নাস্তিচ স্থানীয় ভিয়েস্তি টেলিভিশনকে বলেছেন, আমরা ঘটনাস্থলে এসে দুই শিশুসহ ৮ জনের মৃতদেহ দেখি, হাসপাতালে নেওয়ার পথে আরও ‍দুইজনের মৃত্যু হয়। আমি কেবল বলতে পারি, বন্দুকধারী এক বেসামরিক নাগরিকের গুলিতে মারা পড়েছেন।

সেটিঞ্জে শহরটি মনোরম অ্যাড্রিয়াটিক জাতির প্রাচীন রাজকীয় রাজধানী। এটি মন্টেনেগ্রোর রাজধানী পডগোরিকার পশ্চিমে প্রায় ৩৬ কিলোমিটার দূরে একটি পাহাড়ি উপত্যকায় অবস্থিত।

সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026