1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

রোনালদোর ঘরে ‘বউ-শাশুড়ির’ যুদ্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ২৬৫ বার দেখা হয়েছে

ক্যারিয়ারের শুরুতে বহু নারীর প্রেমে হাবুডুবু খেলেও কয়েক বছর ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর হৃদয়ে একটাই নাম, জর্জিনা রদ্রিগেজ। ২০১৫ সাল থেকে স্প্যানিশ এই সুন্দরীর সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন পর্তুগিজ সুপারস্টার। রাশিয়া বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে রোনালদো একবার ঘোষণাও দিয়েছিলেন, বিশ্বকাপ শেষে জর্জিনার সঙ্গে বিয়ের কাজটাও সেরে ফেলতে পারেন। কিন্তু রোনালদো-জর্জিনা জুটি শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে পারবে তো!

হুট করে প্রশ্নটা উঠেই যাচ্ছে। কারণ ছেলের প্রেমিকাকে বোধ হয় এখন আর পছন্দ হচ্ছে না রোনালদোর মা ডোলোরেস এভেইরির। একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকেই রোনালদোর মায়ের মানসিক অবস্থাটা বোঝা যাচ্ছে। ইনস্টাগ্রামে রোনালদোর পরিবারের একটি ছবি পোস্ট করা হয়েছিল। সে ছবিতে একজন মন্তব্য করেছেন, ‘ডোলারেস আবার ছেলের পাশে গিয়ে দাঁড়াও। তোমার ছেলের রাজত্ব জর্জিনাকে দখল করতে দিয়ো না।’ এ মন্তব্যটিতেই লাইক দিয়েছিলেন ডোলারেস। ব্যস, জর্জিনাকে যে রোনালদোর মা পছন্দ করেন না, এটা প্রমাণের জন্য এর চেয়ে বেশি কিছু কি আর প্রয়োজন আছে?
সে কমেন্টে অনেকেই জর্জিনার পাশে এসে দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, ‘জর্জিনার আরও সম্মান পাওয়া উচিত।’ এর কিছুক্ষণ পর ডোলোরেস লাইক তুলে নিয়েছেন কমেন্ট থেকে। কিন্তু এতে যে থামছে না রোনালদোর পরিবারে অশান্তির আগুনের গুঞ্জন।

বর্তমানে চার সন্তানের বাবা রোনালদো। প্রথম তিন সন্তানের মায়ের পরিচয় প্রকাশ না করলেও গত বছরের অক্টোবরে জন্ম নেওয়া কন্যার মায়ের পরিচয় নিয়ে কোনো লুকোছাপা ছিল না। তিনি যে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। এতেই বোঝা যায়, স্প্যানিশ সুন্দরীকে কতটা ভালোবাসেন রোনালদো। কিন্তু পর্তুগিজ যুবরাজের কাছে মায়ের পছন্দই যে আগে, সেটাও সবার জানা।

জর্জিনার আগে রোনালদোর দীর্ঘদিনের সঙ্গী ছিলেন ইরিনা শায়েক। কিন্তু মায়ের অপছন্দের জন্যই ইরিনার সঙ্গে রোনালদোর সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। রোনালদোর মায়ের ৬০তম জন্মদিনে উপস্থিত ছিলেন না ইরিনা। আর ব্যাপারটি মেনে নিতে না পেরেই সম্পর্কের ইতি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026