1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বিশ্বকাপের ব্যর্থতা সত্বেও তিতেকে সমর্থন দিয়েছেন নেইমার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ২৬৮ বার দেখা হয়েছে

ব্রাজিলিয়ান কোচ তিতের সমর্থনে এগিয়ে এসেছেন দলের সুপারস্টার নেইমার। বিশ্বকাপের ব্যর্থতা সত্বেও তিনি তিতেকে জাতীয় দলে থেকে যাবার অনুরোধ জানিয়েচেন।
রাশিয়া বিশ্বকাপের আগে তিতের ব্রাজিল দলটি ছিল টুর্ণামেন্টের অন্যতম ফেবারিট দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয় সেলসাওদের। পরবর্তীতে বেলজিয়াম ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে।
কাজানে রবার্তো মার্টিনেজের দলের কাছে পরাজিত হয়ে অনেকটাই ভেঙ্গে পড়ে তারকা নির্ভর ব্রাজিল। কিন্তু মাঠের পারফরমেন্সে সবচেয়ে বেশী সমালোচিত হয়েছেন দলের মূল তারকা নেইমার। শেষ ১৬’তে মেক্সিকোর বিপক্ষেই তিনি শুধুমাত্র নিজের সেরা খেলা উপহার দিয়েছেন।
রাশিয়া বিশ^কাপের ব্যর্থতায় পুরো দলের সাথে সাথে বিশেষ করে নেইমারের ব্যর্থতাও সামনে উঠে এসেছে। পিএসজির এই তারকা অবশ্য ব্রাজিলের কোচ তিতের সমর্থনই করেছেন। বিশেষ করে ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানদের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হবার পর থেকে নিজেদের নতুন করে গুছিয়ে তিতের অধীনে রাশিয়ায় আবারো ঘুড়ে দাঁড়িয়েছে ব্রাজিল।
গণমাধ্যমের সামনে নেইমার বলেছেন, ‘তিতে দারুন কাজ করেছেন। একটি শক্তিশালী দল গঠনে তার ভূমিকা ছিল সর্বাগ্রে। আশা করছি সে দলের সাথে থাকবে। আমরা জানতাম আমাদের দলের ক্ষমতা কি ও আমাদের লক্ষ্য কি। রাশিয়ায় আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আমার দু:খটা অনেক বেশী। এটা আমার ক্যারিয়ারে অনেক বড় একটি ব্যর্থতা। কিন্তু এসবই এখন অতীত, আমি এখন ভবিষ্যত নিয়ে চিন্তা করছি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026