1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

যুক্তরাষ্ট্রে রেকর্ড তাপমাত্রা ॥ দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৬১ বার দেখা হয়েছে

ক্যালিফোর্নিয়ায় শনিবার হাজার হাজার একর বনে দাবানল ছড়িয়ে পড়েছে, একদিন আগে এই দাবানলের সূত্রপাত হয়।
ইতোমধ্যেই তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় লাখ লাখ আমেরিকান তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার কাছে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া প্রধান ওকফায়ারের মতো চলমান তাপপ্রবাহ আরো একাধিক অঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের এই দাবানলে ইতোমধ্যে সংরক্ষিত দৈত্যাকার সিকোইয়াস (বিরল সুউচ্চ বৃক্ষ) হুমকির মুখে পড়েছে।
কর্মকর্তরা এই দাবানলকে ‘বিষ্ফোরক’ হিসেবে বর্ণনা করেছেন, শুরুতে এটি ৬০০ একরে ছড়িয়ে পড়লেও ২৪ ঘন্টায় তা বেড়ে এখন ১১,৯০০ একরে (৪,৮০০ হেক্টর) বিস্তৃত হয়েছে। মারিপোসা কাউন্ট্রি ঘিরে এই দাবানলে ইতোমধ্যে ১০টি স্থাপনা ধ্বংস হয়েছে, ৫ টি ক্ষতিগ্রস্ত এবং আরো হাজার হাজার হুমকির মুখে পড়েছে।
ক্যালিফোর্নিয়ার বন বিভাগ ও ফায়ার প্রোটেকশন কর্মকর্তা হেক্টর ভাসকুয়েজ বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত অনিয়ন্ত্রিত এ দাবানলের কারণে এলাকা থেকে ৬ হাজারের বেশী লোক সরিয়ে নেয়া হয়েছে।
ফায়ার বিভাগ বলেছে, দাবানল পরিস্থিতি এ সময় চরম পর্যায়ে ছিল।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ব্যক্তি ও সম্পদের চরম ঝুঁকির নিরাপত্তা বিধানে শনিবার মারিপোসা কাউন্টিতে “জরুরি অবস্থা” ঘোষণা করেছেন।
পাঁচ শতাধিক দমকলকর্মী বিমানের সহায়তায় আগুন নেভাতে কাজ করছেন, কর্মকর্তারা বলেছেন আগুন নিয়ন্ত্রনে আসতে এক সপ্তাহ সময় লাগতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026