1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাম প্রাদুর্ভাবে শিশুদের চিকিৎসা নিয়ে অভিভাবকদের অনিশ্চয়তা পলিসি ও প্রশাসন বিষয়ে অধ্যাদেশ বাস্তবায়নে রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যে পুনর্বাসন ও অগ্রাধিকার খেলাপী ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা বাংলাদেশ ও পাকিস্তানের গণমাধ্যম সহযোগিতা জোরদার করার আলোচনা সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনও নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চালাচ্ছেন মাভাবিপ্রবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী আন্দোলন, উপাচার্য কার্যালয়ে তালা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমাসিংহে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৪৩ বার দেখা হয়েছে

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টের সংসদ সদস্যরা তাকে নির্বাচিত করলেন।

বিবিসি জানিয়েছে, বুধবার সংসদে ভোটে রনিল পেয়েছেন ১৩৪ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী এসএলপিপির সমালোচক ও সাবেক শিক্ষামন্ত্রী দুল্লাস আলাহাপেরুমা ৮২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

আগেই বলা হচ্ছিল, ২০ জুলাই শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে।

এবার সংকটকালে দ্রুততার সঙ্গে নেতা নির্বাচনের প্রয়োজন হওয়ায় বড় পরিসরে ভোটের আয়োজন বাদ দেওয়া হয়েছে। জনগণের ভোটের বদলে পার্লামেন্টে জনপ্রতিনিধিদের ভোটেই নির্বাচিত হলেন দেশটির প্রেসিডেন্ট। শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই হয়েছে ত্রিমুখী।
রনিল বিক্রমাসিংহেকে আগে থেকেই এগিয়ে রাখছিলেন বিশ্লেষকরা। যদিও বিক্ষোভকারীরা তাকে রাজাপক্ষে পরিবারের মিত্র হিসেবেই দেখছে।
টানা কয়েক মাস ধরে চলা বিক্ষোভের মুখে সম্প্রতি দেশ ছেড়ে পালিয়ে গেছেন গোতাবায়া রাজাপক্ষে। প্রথমে মালদ্বীপ, তারপর সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন তিনি।

সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোতাবায়া। এর আগে তার দুই ভাই মাহিন্দা রাজাপক্ষে এবং বাসিল রাজাপক্ষে যথাক্রমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

লঙ্কান পার্লামেন্টের এখনো সংখ্যাগরিষ্ঠ রাজাপক্ষেদের দল এসএলপিপি। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে তারা রনিল বিক্রমাসিংহেকে সমর্থন দিয়েছেন। রনিল প্রেসিডেন্ট হওয়ায় শ্রীলঙ্কা আরো বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন রনিল।
সূত্র : বিবিসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026