1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেলপথ নিমজ্জিত, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত এবং তেলের বাজারে অস্থিরতা পাহাড় ধসের শঙ্কা: সাজেক ভ্যালিতে পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, তীব্র উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য আরব সাগরে ৫ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচিতে আটকে পড়া ১০৮ পর্যটক নিরাপদে উদ্ধার আয়াতুল্লাহ খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে ইরানের রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা খাদ্যপণ্যের দাম কমায় জুনে সার্বিক মূল্যস্ফীতি হ্রাস সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

তৃণমূল পর্যায়ে ৬৪ জেলায় সাংস্কৃতিক উৎসব শুরু ২০ জুলাই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮
  • ২৪৬ বার দেখা হয়েছে

তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে দেশের সব ক’টি জেলায় একযোগে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২০ ও ২১ জুলাই দেশের ৬৪ জেলাতেই এ উৎসব অনুষ্ঠিত হবে।
আজ দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, দেশব্যাপী এ সাংস্কৃতিক উৎসবে স্থানীয় শিল্পীদের দ্বারা রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, আঞ্চলিক গান, জারিসারি, মুর্শিদী গান ইত্যাদি পরিবেশিত হবে। এছাড়া স্থানীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে এমন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানকেও এ উৎসবে প্রাধান্য দেয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী আরো বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সরকারের জনকল্যাণমূলক কর্মকা-ের ওপর নির্মিত বিভিন্ন ভিডিও তথ্যচিত্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের ভিডিও তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে।
উৎসবের প্রচার কার্যক্রমে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলেও জানানো হয়।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব মসিউর রহমান, অতিরিক্ত সচিব রোকসানা মালেক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক শাহেনুর মিয়া, জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026