1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সরকারি ক্রয় ই-জিপির আওতায় আনতে কোনো সংস্থাকে ব্ল্যাংকেট ছাড় দেওয়া হবে না: বিপিপিএ সিইও রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত তারুণ্যকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে কর্মভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী তারুণ্যকে সমাজগঠনে উদ্বুদ্ধ করতে কর্মভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী রাজধানীসহ দেশের ঝুঁকিপূর্ণ ১৪ অঞ্চলে শুরু হচ্ছে ওরাল কলেরা টিকাদান কর্মসূচি রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ রাজবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: স্বাস্থ্যমন্ত্রীর শোকাহত পরিবার পরিদর্শন ও আইনি ব্যবস্থার আশ্বাসের প্রেক্ষিতে প্রতিবেদন দেশে হামের সংক্রমণ ও বিস্তার রোধে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত: ২৪ ঘণ্টায় উপসর্গে তিন শিশুর মৃত্যু রাষ্ট্রপতি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়লার ভাগাড় ও দখলমুক্ত করে আদি বুড়িগঙ্গা চ্যানেলকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার

রোমে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগ ভিত্তিহীন, স্পষ্ট করলেন জেমস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ইতালির রোমে কনসার্ট চলাকালীন হোটেল কক্ষ নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় রেখে যাওয়ার যে অভিযোগ উঠেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা ও ‘নগরবাউল’-এর ভোকাল ফারুখ মাহফুজ আনাম জেমস। তিনি জানান, যে কক্ষটি নিয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বা সমালোচনা হচ্ছে, সেই কক্ষে তিনি অবস্থানই করেননি।

আগামী ২৩ আগস্ট ইতালির ভেনিসে অনুষ্ঠেয় কনসার্টকে সামনে রেখে ২০ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাতে ভেনিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই তারকা শিল্পী নিজের অবস্থান পরিষ্কার করেন।

সংবাদ সম্মেলনে জেমস সাংবাদিকদের জানান, রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের যে কক্ষটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটি ছিল ৫৪৯ নম্বর কক্ষ। অথচ তিনি নিজে অবস্থান করেছিলেন ৩৪৫ নম্বর কক্ষে। ৫৪৯ নম্বর কক্ষটিতে তাদের দলের একজন তরুণ অতিথি গিটারিস্ট ছিলেন বলে জানান তিনি।

হোটেল কক্ষের পরিচ্ছন্নতা নিয়ে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে জেমস এটিকে খুব বড় কোনো বিষয় হিসেবে দেখতে নারাজ। তিনি বলেন, হোটেলের নিয়ম অনুযায়ী কক্ষ পরিষ্কার করার কথা থাকলেও তরুণ সদস্য সেটি করেননি। তবে এ নিয়ে অহেতুক জলঘোলা করার কিছু নেই এবং বিষয়টিকে তিনি কোনো বড় সমস্যা বা ‘বিগ ডিল’ মনে করেন না।

এর আগে গত ১৬ আগস্ট রোমে একটি সফল কনসার্ট সম্পন্ন করে জেমস ও তার সফরসঙ্গীরা। ওই কনসার্টের পর তাদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত হোটেলের একটি কক্ষের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে কক্ষের মেঝেতে প্লাস্টিকের বোতল ও বিভিন্ন ধরনের আবর্জনা, টেবিলের ওপর ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্ট এবং রান্নাঘরের সিঙ্কে নোংরা বাসন পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে হোটেল কৃর্তপক্ষের বরা୍দ দিয়ে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, কক্ষটি অতিরিক্ত নোংরা করার কারণে পরিচ্ছন্নতা বাবদ ন্যূনতম ২০০ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছে কর্তৃপক্ষ।

ওই সময় ঘটনার পরপরই জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, যে কক্ষে জেমস ছিলেন সেটি ৩৪৫ নম্বর কক্ষ এবং অভিযোগ ওঠা ৫৪৯ নম্বর কক্ষের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ভেনিসের সংবাদ সম্মেলনে এসে খোদ জেমসও একই তথ্য পুনর্ব্যক্ত করে বিষয়টি নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটালেন।

এদিকে রোমের এই অনভিপ্রেত বিতর্কের পর ইতালির ভেনিসে জেমসের আগামী ২৩ আগস্টের কনসার্টকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। ভেনিসের এই আয়োজনের মাধ্যমেই ইউরোপের বর্তমান কনসার্ট ট্যুরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটার কথা রয়েছে। আয়োজকরা আশা করছেন, রোমের এই সামান্য ভুল বোঝাবুঝির কোনো নেতিবাচক প্রভাব ভেনিসের অনুষ্ঠানে পড়বে না এবং যথারীতি একটি সফল ও জমজমাট পরিবেশনা উপহার দেবেন এই রক কিংবদন্তি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026