1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ১০-১২ মাসে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য: শিক্ষামন্ত্রী আর্জেন্টিনাকে রুখতে ২৬ জন ‘মেসি’ নিয়ে লড়ার প্রত্যয় মিশরের জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় শুরু হচ্ছে আজ মধ্যপ্রাচ্য পরিস্থিতির স্থিতিশীলতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবের্তো মার্টিনেজ ফিফা বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল উন্মোচন বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় পর্তুগালের, ইউরো জয়কে বিশ্বকাপের সমান ভাবছেন রোনালদো যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৫৭ বার দেখা হয়েছে

ভারতের ঝাড়খণ্ডের লোহারদাগা এলাকায় এক যুবক তার দুই প্রেমিকাকে একইসঙ্গে বিয়ে করে হৈচৈ ফেলে দিয়েছেন।

তবে কাউকে ঠকিয়ে নয়, এই বিয়েতে তার দুই প্রেমিকারই সম্মতি ছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

কুসুম লাকড়া এবং স্বাতী কুমারী নামে দুই তরুণী সন্দীপ ওরাওকে ভালবাসতেন। লোহারদাগার ভান্দ্রা ব্লকের বান্দা গ্রামে একই দিনে একই মণ্ডপে প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা।

সন্দীপ এবং কুসুম তিন বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাদের একটি সন্তানও রয়েছে।

তাদের প্রেমের গল্প এক বছর আগে নয়া মোড় নেয় যখন সন্দীপ পশ্চিমবঙ্গের একটি ইটভাটায় কাজ করতে যান। সেখানেই সন্দীপের দেখা হয় স্বাতী কুমারীর সঙ্গে।

স্বাতীও সেই ইট ভাটাতেই কাজ করতেন। সন্দীপ গ্রামের বাড়িতে ফেরার পরেও দু’জনের দেখা-সাক্ষাৎ অব্যাহত ছিল। শেষে তাদের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা তাদের সম্পর্কের কথা জানতে পেরে প্রবল বিরোধিতা শুরু করেন।

দীর্ঘ ঝগড়া, বিবাদ ও অশান্তির পর গ্রামবাসীরা পঞ্চায়েত ডাকে। পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় যে সন্দীপকে উভয় নারীকেই বিয়ে করতে হবে।

আশ্চর্যের বিষয় হল, দুই নারী বা তাদের পরিবার— কেউই এ বিয়ে নিয়ে কোনও আপত্তি করেননি।

সংবাদমাধ্যমকে সন্দীপ বলেন, আমি জানি, এই বিয়ে নিয়ে আমাকে আইনি জটিলতায় পড়তে হবে। তবে আমি এদের দু’জনকেই ভালবাসি, এদের কাউকে ছেড়ে থাকাই আমার পক্ষে সম্ভব নয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026