1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ১০-১২ মাসে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনার পদে রদবদল ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য: শিক্ষামন্ত্রী আর্জেন্টিনাকে রুখতে ২৬ জন ‘মেসি’ নিয়ে লড়ার প্রত্যয় মিশরের জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় শুরু হচ্ছে আজ মধ্যপ্রাচ্য পরিস্থিতির স্থিতিশীলতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবের্তো মার্টিনেজ ফিফা বিশ্বকাপের শেষ চার ম্যাচের জন্য ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল উন্মোচন বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় পর্তুগালের, ইউরো জয়কে বিশ্বকাপের সমান ভাবছেন রোনালদো যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

চীনে রেকর্ড বৃষ্টি, বন্যা পরিস্থিতির অবনতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৪৯ বার দেখা হয়েছে

ভয়াবহ আকার ধারণ করেছে চীনের বন্যা পরিস্থিতি। দেশটির দক্ষিণাঞ্চলে গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, আরও এক সপ্তাহ চীনের অন্তত ৭টি প্রদেশে এমন ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশে। এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পানি বাড়তে থাকায় অনেকেই আটকা পড়েছেন। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

পানির নিচে তলিয়ে গেছে মাইলের পর মাইল কৃষিজমি। পানিবন্দি বেশ কয়েকটি শহর। এর মধ্যে মেগাসিটি গুয়াংঝু থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে লাখো মানুষকে। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026