1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

একনেকে ১০ হাজার ৮৫৫ কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৫১ বার দেখা হয়েছে

১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

|আরো খবর

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা প্রকল্পগুলোর অনুমোদন দেন। গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত হন।

একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আজকের সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আর এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় করা হবে, ৫ হজার ১৪২ কোটি ৫৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ৭৫৬ কোটি ৩০ লাখ টাকা, এবং বৈদেশিক ঋণ ৪ হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প যথাক্রমে ‘নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হতে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত) ৪ লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ ২ লেনে উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘বগুড়া শহর থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (এন-৫১৯) (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘কিশোরগঞ্জ সড়ক বিভাগাধীন গৌরীপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথমানে উন্নীতকরণ’ প্রকল্প; ‘বরিশাল (দিনারেরপুল)-লক্ষীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর উপর গোমা সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ জেলা মহাসড়ক (জেড-২৮০৭)-এর দিরাই শাল্লা অংশ পুনঃনির্মাণ’ প্রকল্প; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দেশের গুরুত্বপূর্ণ ২৫টি (সংশোধিত ৪৬টি) উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প; জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘মর্ডানাইজেশন অফ পাওয়ার ডিস্ট্রিবিউশন-স্মার্ট গ্রীডস ফেজ ১’ প্রকল্প এবং Modernization and Capacity Enhancement of BREB Net work (Dhaka-Mymensingh Division’ প্রকল্প; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের “মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ট পর্যায়)” প্রকল্প; এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের “রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) স্থাপন” প্রকল্প।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026