1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

টার্গেট এখন ২০২৪ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হয়নি মূলকাজ চীন দেবে ঋণ ৯ হাজার ৬৯২ কোটি টাকা : ব্যয় ও সময় বাড়ছে ভূমি অধিগ্রহণের কাজ এখনো শেষ হয়নি : পরিকল্পনামন্ত্রী ডলারের দাম বাড়ায় প্রক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৪০ বার দেখা হয়েছে

রাজধানীতে যানজট কমাতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প হাতে নেয় সরকার। কথা ছিলো চলতি বছরের জুন মাসেই প্রকল্প বাস্তবায়ন শেষ হবে। কিন্তু মেয়াদ শেষ হলেও এখনো প্রকল্পের মূল কাজই শুরু হয়নি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাঁচ বছর ধরে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। কিন্তু এখনো বাস্তব অগ্রগতি শূন্য। তাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রকল্পটি সংশোধনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। তাতে সময় বাড়ানোর প্রস্তাবও করা হয়।
জানতে চাইলে পরিকল্পনা ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ বলেন, প্রকল্পটি সংশোধনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়। মূলত ডলারের দাম বাড়ায় প্রকল্পের ব্যয় বাড়ছে। চীনের ঋণ পেতে দেরি হওয়ায় প্রকল্পটির কাজ শুরু হতে দেরি হয়। এছাড়া করোনা সঙ্কটসহ নানা কারণে কাজের ধীরগতি ছিল। প্রকল্পটি যখন ২০১৭ সালে পাস হয় তখন ডলারের দাম অনেক কম ছিল। কিন্তু এখন ডলারের দাম অনেক বেড়েছে। এসব কারণেই মূলত প্রকল্পের মেয়াদ বাড়ছে।

সরেজমিন দেখা গেছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের তুরাগ থানাধীন ধউর এলাকা থেকে আশুলিয়া-বাইপাইল পর্যন্ত রাস্তার পাশে মাটি ভরাটের কাজ চলছে। ট্রাকের সাহায্যে মাটি এনে রাস্তার পাশে রাখা হচ্ছে। বর্তমানে আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া বাইপাইল রাস্তাটি ব্যস্ত থাকার কারণে ট্রাকের সাহায্যে মাটি ভরাটের কাজও করা হচ্ছে সাবধানে। এমনটাই জানালেন মাটি ভরাটের কাজে নিয়োজিত এক ট্রাকের চালক। মূল সড়কের দুই পাশে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের পিলার হওয়ার করণে কোন ধরণের নির্মাণ কাজ এখনো না চললেও চলছে রাস্তার পাশে মাটি ফেলার কাজ। এই সড়কের পাশে বিভিন্ন স্থানে ইতোমধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। যে স্থানে পিলার নির্মাণ করা হবে সেই স্থানে বালি ভরাট করে চিহিৃত করে বাঁশের খুঁটিতে নম্বর দিয়ে চিহিৃত করা হয়েছে। রাস্তার পাশে পিলার স্থাপনের নির্ধারিত স্থানে রশি বেধে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে দেখাশুনার দায়িত্বরত কর্মচারী এগুলো দেখভাল করছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026