1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

মহানবীকে অবমাননা: বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৮০ বার দেখা হয়েছে

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে একটি বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত। এরপর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ হয়।

একাধিক সূত্রের বরাত দিয়ে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের আইন অনুযায়ী, প্রবাসীরা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারেন না। সে হিসেবে শুক্রবারের বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীরা আইন লঙ্ঘন করেছেন।

কুয়েতি সংবাদমাধ্যম আল রাইয়ের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রেপ্তারের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হচ্ছে। এমনকি ওই প্রবাসীরা আর কখনো কুয়েতে ফিরতে পারবেন না।

এই বিক্ষোভকারীদের মধ্যে প্রবাসী বাংলাদেশি কেউ আছেন কি না, সে বিষয়ে জানা যায়নি।

সম্প্রতি মহানবী (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষস্থানীয় দুই নেতা অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।

পশ্চিম এশিয়াসহ ইসলামি বিশ্বের বেশ কয়েকটি দেশ প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর কয়েকটি দেশ ভারতের রাষ্ট্রদূতকে তলবও করেছে।

পরে অবমাননাকর বক্তব্যের জন্য দুই নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিজেপি। নবীন জিন্দলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026