1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

চীনকে হুমকি দিলো তাইওয়ান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

চীনের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্যিক সংস্থায় বিচার দেওয়ার হুমকি দিয়েছে তাইওয়ান। এতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। চীন তাইওয়ানের কাছ থেকে ‘গ্রোপার মাছ’ আমদানি নিষিদ্ধ করার পর তাইওয়ান এমন হুমকি দিয়েছে।

চীন দাবি করেছে, তারা তাইওয়ান থেকে আসা গ্রোপার মাছে নিষিদ্ধ রাসায়নিক পেয়েছে। গত বছর চীন তাইওয়ান থেকে আনারস, চিনি-আপেল ও মোম আমদানি নিষিদ্ধ করে। চীনের দাবি এগুলোতে তারা কীটপতঙ্গ পেয়েছে। তবে তাইওয়ান এসব দাবি কঠিনভাবে অস্বীকার করেছে।

গত কয়েক বছরে তাইওয়ানের সঙ্গে চীনের সম্পর্ক খারাপ হয়েছে। কারণ চীন তাইওয়ানের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি করেছে এবং দেশটির সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে।

এদিকে গ্রোপিং মাছ নিয়ে চীনের কাস্টমস কর্তৃপক্ষ শুক্রবার (১০ জুন) জানায়, তারা নিষিদ্ধ রাসায়নিক পেয়েছেন। এরপর তারা ঘোষণা দেয়, চীনের সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে সোমবার থেকে গ্রোপিং মাছ আমদানি বন্ধ করে দেওয়া হবে।

তবে এর বিরোধিতা জানিয়ে তাইওয়ানের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী চেন চি-চুং বলেছেন, ‘মাছে কোনো কিছু নেই। তারা চীনকে তথ্য পাঠাবেন এবং চীনের কাছ থেকে এ ব্যাপারে ফিরতি বক্তব্য পাওয়ার আশা প্রকাশ করেন।’

এরপর তিনি জানান, যদি চীন ফিরতি বক্তব্য না দেয় তখন তাদের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্যিক সংস্থায় বিচার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে তাইওয়ান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026