1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টশ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৪৭ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরার আজমপুরে শ্রমিকেরা এ অবরোধ করে। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান।

আন্দোলনরত শ্রমিকেরা বলেন, বাজারে সব পণ্যের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতন-ভাতা বাড়ছে না। তাই ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করার দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।

শ্রমিকেরা জানান, দক্ষিণখানের চৈতি গার্মেন্টস, ইন্ট্রাকো ফ্যাশন ও ইন্ট্রাকো ডিজাইনসহ বিভিন্ন গার্মেন্টসের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক আন্দোলনে নামেন। পুলিশি ধাওয়ায় তাঁরা মহাসড়কের আশপাশে ছত্রভঙ্গ অবস্থায় অবস্থান নেন।

এদিকে সরেজমিনে দেখা যায়, উত্তরার বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে গিয়ে অবরোধ করেন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও টিয়ারগ্যাস (কাঁদুনে গ্যাস) নিক্ষেপ করে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আর অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায়।

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস বলেন, বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। পরে আমরা ছত্রভঙ্গ করে দিই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026