1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

ভারতের উত্তরাখণ্ডে বাস উল্টে খাদে, ঝরল ২৫ প্রাণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৬৫ বার দেখা হয়েছে

ভারতের উত্তরাখণ্ডে একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছে। রবিবার মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাওয়ার পথে বাসটি উল্টে খাদে পড়ে যায়। ওই বাসে অন্তত ২৮ জন তীর্থযাত্রী ছিল।

উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী মহাসড়কে ঘটে দুর্ঘটনাটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাছের একটি ঘাটে উল্টে যায় বাসটি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মোট ২৫ জনের মরদেহ সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

ডিজিপি অশোক কুমার জানান, আশঙ্কাজনক অবস্থায় এখন পর্যন্ত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, প্রতি মুহূর্তে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026