1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

নাইজেরিয়ায় গির্জায় হামলা, নিহত অন্তত ৫০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৪৫ বার দেখা হয়েছে

নাইজেরিয়ার অনদো প্রদেশের একটি গির্জায় প্রার্থনার সময় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। রবিবারের এই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।

ওয়ো শহরের এক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফেডারেল মেডিক্যাল সেন্টার (এফএমসি) এবং সেন্ট লুইস ক্যাথোলিক হাসপাতালে যত মরদেহ পাঠানো হয়েছে তার সংখ্যা ৫০ জনের কম হবে না।

প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি হামলার নিন্দা জানিয়েছেন।

 

তিনি একে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়েছেন। হামলাকারীদের পরিচয় এবং উদ্দেশ্য এখনো জানা যায়নি।
বন্দুকধারীরা প্রার্থনাকারীদের ওপর গুলি চালিয়েছে এবং বিস্ফোরণ ঘটিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

অনদো প্রদেশ পুলিশের মুখপাত্র ফুনমিয়ালো ইবুকুন ওদুনলামি জানান, ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথোলিক গির্জায় ঘটনাটি ঘটেছে।

অনদো প্রদেশের গভর্নর আনকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদুলু এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা এই আততায়ীদের খুঁজে বের করতে এবং তাদের এর মূল্য চুকাতে বাধ্য করবো। এজ্য সম্ভাব্য সব উপায়ে চেষ্টা চালাতে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স, সিএনএন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026