1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

যুক্তরাষ্ট্রে পৃথক তিন স্থানে নির্বিচারে গুলি, ঝরল ৯ প্রাণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৪৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের তিনটি শহরে নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে মোট ৯ জনের প্রাণ গেছে। এছাড়া ২৮ জন মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ও রবিবার ভোরে ঘটনাগুলো ঘটেছে।

 

পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফিলাডেলফিয়ায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বন্দুকযুদ্ধে রূপ নেয়। জনাকীর্ণ বার ও রেস্তোরাঁ এলাকায় নির্বিচারে গুলি চালালে তিন জনের প্রাণ যায়। এছাড়া ১২ জন আহত হয়। গুলির শব্দে মানুষজন পালানোর চেষ্টা করলে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

পুলিশ বলছে, শনিবার মধ্যরাতের পর টেনেসির চ্যাটানুগায় একটি বারের কাছে গুলি চালানো শুরু হলে তিন জন নিহত ও ১৪ জন আহত হয়।

রবিবার ভোররাতে মিশিগানের সাগেনওতে আরেকটি গুলির ঘটনায় তিন জন নিহত ও ২ জন আহত হয়।

পুলিশ বলেছে, আগের দুই ঘটনায় সাধারণ মানুষ নির্বিচার গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হলেও সাগেনওয়ে হতাহত সবাই গোলাগুলিতে জড়িত ছিল।

তবে এসব ঘটনায় জড়িতদের কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।
সূত্র: এনপিআর, সিএনএন, ফোর্বস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026