1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

বাজেট: প্রথম দিনের বৈঠকে যা থাকছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৫৫ বার দেখা হয়েছে

২০২২-২৩ অর্থবছরের জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ রবিবার (৫ জুন)। এটি চলমান জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। গত ১৮ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। চলমান এ অধিবেশনের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

এদিকে সংসদের কর্মকর্তারা জানিয়েছে, এবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার ক্ষেত্রে তেমন কড়াকড়ি থাকবে না। এছাড়া এবার নেভেটিভ সনদ থাকলেই সংসদ সদস্যরা সংসদে ঢুকতে পারবেন। আগের অধিবেশনগুলোর মতো রোস্টার ভিত্তিতে সংসদ সদস্যদের বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি থাকছে না।

এ প্রসঙ্গে সরকারি দলের হুইপ ইকবালুর রহিম বলেন, এবার আমরা সংসদ সদস্যদের জন্য রোস্টার করছি না। করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকা সবাই সংসদে অংশ নিতে পারবেন।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এর আগের দুই বছরের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত ছিল। এই অধিবেশনের কার্যদিবস বেশি হওয়ার সম্ভবনা রয়েছে। বাজেট উত্থাপনের পর সম্পূরক বাজেট নিয়ে আলোচনা ও পাস এবং নতুন অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। মাসজুড়ে আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে বাজেট পাস করবে সংসদ।

এবারের অধিবেশনে উত্থাপনের জন্য শনিবার পর্যন্ত চারটি বিল সংসদে সচিবালয়ে জমা পড়েছে। এগুলো হলো- বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারক (ছুটি, পেনশন, ও বিশেষাধিকার) বিল।

প্রথম দিনের বৈঠকে যা থাকছে

রবিবার প্রথমদিনের বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর শোকপ্রস্তাব উত্থাপন করবেন তিনি। প্রথমদিনের বৈঠকে স্বাস্থ্য, নৌ-পরিবহন, ধর্ম ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর ও জরুরি জনগুরুত্বসম্পন্ন (৭১ বিধি) বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ নিষ্পত্তির বিষয়টি কার্যসূচিতে রয়েছে। তবে এ দুটি কার্যক্রমের মধ্যে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন ও ৭১ বিধি স্থগিত হতে পারে।

প্রথমদিনের বৈঠকে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বিল-২০২২, বাংলাদেশ পর্যটন করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২-এর রিপোর্ট উপস্থাপন করা হবে। এছাড়া এদিনে বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড মিনারেল করপোরেশন অর্ডিন্যান্স ১৯৮৫ রহিত করে নতুন করে বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন বিল ২০২২ উত্থাপন করা হবে। পরে বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল ২০২২ পাস হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026