1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

ভারত-বাংলাদেশ তৃতীয় ট্রেন সার্ভিস ‘মিতালী এক্সপ্রেস’ আজ পশ্চিম বঙ্গের নিউ জলপাইগুড়ি এবং বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যৌথভাবে এখানে ভারতীয় রেল মন্ত্রণালয়ের সদর দফতর থেকে ভার্চুয়ালি ‘মিতালী এক্সপ্রেস’ পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান এবং উভয় দেশের রেল মন্ত্রনালয়ের সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, নিউ জলপাইগুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে ৫১৩ কিলোমিটার ভ্রমণে সময় লাগবে ৯ ঘন্টা। একটি ডিজেল ইঞ্জিন ট্রেনটি পরিচালনা করবে, এতে ৪ টি শীততাপ নিয়ন্ত্রিত কেবিন কোচ এবং ৪ টি শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ থাকবে।
ফিরতি যাত্রায় ঢাকা ক্যান্টনমেন্ট-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস সপ্তাহে দু’দিন সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় ২১:৫০টায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যাবে।
অপর দু’টি ইন্দো-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস কোভিড-১৯ বিধিনিষেধের কারণে চলাচল ব্যাহত হয়। ট্রেন দ’ুটি ২৯ মে থেকে চলাচল শুরু করেছে।
১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভাগের পর প্রথম দু’দেশের মধ্যে ২০০৮ সালে মৈত্রী এক্সপ্রেস চালু হয়, এই বছরেই পরে বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026