1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভীর মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দামেস্কে বিস্ফোরণের মধ্যেও ফরাসি প্রেসিডেন্টের সিরিয়া সফর অব্যাহত বাংলাদেশ ও বিমসটেক মহাসচিবের বৈঠক: আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা

ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে বর্তমান সরকার ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছে : স্পিকার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৩৬ বার দেখা হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছে।
তাঁর সাথে আজ সংসদ ভবনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, ডেল্টা প্ল্যান-২১০০, পরিবেশের ভারসাম্য রক্ষায় যুবসমাজ ও নারীদের প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্যগুলোর সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্পৃক্ততা খুব বেশি। নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পনি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ডেল্টা প্ল্যানের এই লক্ষ্যসমূহ অর্জনে এলাকাভিত্তিক যুবক ও নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গাছের চারা রোপন, সামাজিক বনায়ন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে পরিবেশের প্রভাবকে গুরুত্ব দিয়ে ডেল্টা প্ল্যানের যথাযথ বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয় কাজ করছে। পানিসম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন এবং যুবসমাজ ও ঝরে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে বহুমুখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। চলন বিলকে সম্পদ হিসেবে কাজে লাগানোর পাশাপাশি আরো অনেক মৃতপ্রায় নদীকে পুনরজ্জীবিত করতে সরকার কাজ করছে।
১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর হতে ২০০৮ পর্যন্ত এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সংগ্রাম, ভোট-ভাতের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘শেখ হাসিনার সংগ্রাম’ নামক একটি পুস্তক সংকলনের কাজ করছেন বলে স্পিকারকে অবহিত করেন এবং স্পিকারের লেখা একটি প্রবন্ধ এই পুস্তকটিকে সমৃদ্ধ করবে বলে জানান। এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026